শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

‘মেধাসম্পদের যথাযথ সুরক্ষার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিতে মেধাসম্পদের যথাযথ সুরক্ষার মাধ্যমে দেশীয় উদ্ভাবকদের উদ্ভাবনের সুরক্ষা প্রদান করতে হবে, সেই সাথে দেশীয় শিল্পের গতি ও রপ্তানি বাণিজ্যও বৃদ্ধি করতে হবে। বাসস

আগামীকাল (২৬ এপ্রিল) ‘বিশ্ব মেধাসম্পদ দিবস’ উপলক্ষ্যে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার প্রদান করছে যাতে উদ্যোক্তা ও উদ্ভাবকরা উৎসাহিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় যুবদের জন্য ‘শেখ হাসিনা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান করা হচ্ছে, এতে তরুণ ও যুবকরা উৎসাহিত হচ্ছে।’

তিনি বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারও বাংলাদেশে ২৬ এপ্রিল “বিশ্ব মেধাসম্পদ দিবস’ উদযাপন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এ বছরের প্রতিপাদ্য ‘আইপি এন্ড ইয়থ: ইনুভেশন ফর এ বেটার ফিউচার’ বিশ্বায়নের বর্তমান প্রেক্ষাপটে খুবই তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি।

শেখ হাসিনা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তা ও উদ্ভাবকরা যেন তাদের উদ্ভাবনী কার্যক্রম যথাযথভাবে সংরক্ষণের জন্য রেজিস্ট্রারভুক্তকরণ ও অধিকার সংরক্ষণ করতে পারে সেলক্ষ্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২২ ইতোমধ্যে সংসদে পাশ হয়েছে। এছাড়া বাংলাদেশ শিল্প নকশা আইন-২০২২ প্রণয়ণের কাজ চলমান রয়েছে। ট্রেডমার্ক আইন, ২০০৯ সংশোধন করে ট্রেডমার্ক (সংশোধন) আইন, ২০১৫ করা হয়েছে; ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩ ও বিধিমালা ২০১৫ প্রণয়ন করা হয়েছে যা আন্তর্জাতিকমানের সাথে সামঞ্জস্যপূর্ণ।

তিনি বলেন, বাংলাদেশ অতি দ্রুত পিসিটি (পেটেন্ট কোঅপারেশন ট্রিটি) ও মাদ্রিদ প্রোটোকলের সাথে যুক্ত হতে সংশ্লিষ্ট আইনসমূহ যুগোপযোগী করার ব্যবস্থা গ্রহণ করছে।

প্রধানমন্ত্রী গবেষক, প্রযুক্তিবিদ, শিল্পপতি, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি মেধাসম্পদ পরিচর্যা করা ও উন্নয়নের অংশীদার হওয়ার আহ্বান জানান। তিনি বিশ্ব মেধাসম্পদ দিবসের সার্বিক সফলতা কামনা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ