শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে ধর্মীয় প্রতিষ্ঠানে জবাবদিহি ও ন্যায়বিচারের প্রয়োজন দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সময় বাড়ল ১০ দিন পতনের দ্বারপ্রান্তে ইরান সরকার, দাবি নেতানিয়াহুর ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান  

মসজিদে হারামে অনারবিদের জন্য ৮২ ভাষায় ডিজিটাল স্ক্রিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছর হজ ও উমরা পালনকারীদের চলাচলের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা নিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ।

কাবা শরিফ ও এর আশপাশে বসানো হয়েছে বিশেষ ডিজিটাল স্ক্রিন, যেখানে ৮২ ভাষায় আগত মুসল্লিদের অনবরত তথ্য সরবরাহ করবে। বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিরা এখন থেকে এই ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে নিজ ভাষাতেই প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

মসজিদে হারামের বিভিন্ন স্থানে ও বাইরে বসানো এসব ডিজিটাল স্ক্রিন দিনরাত ২৪ ঘণ্টা মুসল্লিদের জন্য তথ্য, নির্দেশনা ও সাঙ্কেতিক চিহ্ন প্রচার করবে। এই ডিজিটাল ব্যবস্থা ছাড়া মসজিদে হারামের বিভিন্ন প্রবেশপথে বিভিন্ন ভাষায় সেবা দেওয়ার জন্য আলাদা আলাদা কাউন্টার রয়েছে।

এ ছাড়া বহু আগে থেকেই বাংলা, উর্দূ, ফার্সি, ইংরেজিসহ বিভিন্ন ভাষায় বই-পুস্তক ছাপিয়ে সরবরাহ করে আসছে মসজিদে হারাম কর্তৃপক্ষ।

এগুলোর মাধ্যমে মুসল্লিরা সহজেই তাদের করণীয় ঠিক করে নিতে পারবেন। এমনকি ডিজিটাল পর্দায় দেখা যাবে মুসল্লিরা এখন কোথায় অবস্থান করছেন এবং তাদের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে। এর ফলে পথ হারানোর মতো ঘটনা কম ঘটবে।

মসজিদে হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশও তুলে ধরা হবে সেই পর্দায়। এ ছাড়া মসজিদুল হারামে আগত লাখ লাখ মানুষ পর্দায় দেখতে ও শুনতে পাবেন হাদিসের অংশ, নামাজ আদায়ের দৃশ্য ও পঠিত সুরা। স্ক্রিনগুলোতে হজের বিভিন্ন আহ্কাম দেখানো হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ