শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে ধর্মীয় প্রতিষ্ঠানে জবাবদিহি ও ন্যায়বিচারের প্রয়োজন দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সময় বাড়ল ১০ দিন

ভারতের নতুন সেনাপ্রধান মনোজ পান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে লেফটেনেন্ট জেনারেল মনোজ পান্ডেকে নিয়োগ দিতে যাচ্ছে দেশটির সরকার।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে জানিয়েছে, পরবর্তী সেনাপ্রধান হিসেবে মনোজ পান্ডেকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মনোজ পান্ডে বর্তমানে ভারতের উপসেনাপ্রধানের দায়িত্বে আছেন।

তিনি ১ মে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করবেন।

বর্তমানে সেনাপ্রধানের দায়িত্বে আছেন জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে।

দীর্ঘ ২৮ মাস সেনাপ্রধানের দায়িত্ব পালন করে জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে ২৮ এপ্রিল অবসরে যাবেন।

ভারতের ডিফেন্স একাডেমির প্রাক্তন ছাত্র লেফটেনেন্ট জেনারেল মনোজ পান্ডে ১৯৮২ সালে ইঞ্জিনিয়ার কর্পসে কমিশন লাভ করেন।

এই ইঞ্জিনিয়ার কর্পস থেকে তিনিই প্রথম ব্যক্তি হিসেবে সেনাপ্রধান হতে যাচ্ছেন।

এদিকে লেফটেনেন্ট জেনারেল মনোজ পান্ডে জম্মু ও কাশ্মিরের লাইন অব কন্ট্রোলের পালানওয়ালা সেক্টরে অপারেশন পরাক্রমে একটি ইঞ্জিনিয়ার রেজিমেন্টের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০১ সালে ভারতের সংসদে হামলার পর সীমান্তে ব্যাপক সেনা জড়ো করেছিল ভারত ও পাকিস্তান। সেই সময় দুই দেশের মধ্যে যুদ্ধ লেগে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।

সূত্র: এনডিটিভি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ