সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

গরমের কারণে মসজিদের ছাদে তারাবি পড়ালে হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমাদের মহল্লার মসজিদে রমযান মাসে অনেক সময় গরমের কারণে তারাবীর নামায পড়া কষ্টকর হয়ে যায়। তখন মসজিদের ছাদে ঠাণ্ডা বাতাস প্রবাহিত হয়। এ অবস্থায় আমাদের জন্য মসজিদ ছেড়ে ছাদে গিয়ে তারাবীহর নামায পড়া জায়েয হবে কি না?

উত্তর জামাতে নামায আদায়ের ক্ষেত্রে নিয়ম হল, মসজিদের ভিতরে মূল অংশে তা আদায় করা। বিনা ওজরে বা সামান্য ওজরে মসজিদের মূল অংশ খালি রেখে ছাদে জামাত করা অনুচিত।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে সামান্য গরমের কারণে আপনাদের জন্য মসজিদ ছেড়ে ছাদে গিয়ে তারাবীহর জামাত করা ঠিক হবে না। তবে যদি গরম এত বেশি হয় যে, দীর্ঘ সময় ধরে নামায পড়তে গিয়ে মুসল্লীদের নামাযে একাগ্রতা ব্যাহত হওয়ার আশংকা থাকে তাহলে সেক্ষেত্রে মসজিদের ছাদে গিয়ে তারাবীহর জামাত করা যেতে পারে।

আলমুহীতুল বুরহানী ২/২৬৪; ফাতাওয়া খানিয়া ১/২৪৪; খুলাসাতুল ফাতাওয়া ১/৬৫; ফাতাওয়া বাযযাযিয়া ৪/৩০; ফাতাওয়া তাতারখানিয়া ১/৬৭০; শরহুল মুনইয়াহ পৃ. ৪১০; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩২২; রদ্দুল মুহতার ১/৬৫৬; জামেউর রুমূয ১/১৬৮।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ