শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

রমজানে ইট ভাঙ্গার কাজ করায় মুখে ধুলা-বালি চলে যায়, এতে রোজার সমস্যা হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমি একজন শ্রমিক। ইট ভাঙ্গার কাজ করি। বছরের অন্যান্য সময়ের ন্যায় রমযান মাসেও কাজ করতে হয়। কাজ করার সময় মুখে কাপড় বেধে রাখি। তারপরও কিছু ধুলা নাকে-মুখে চলে যায়।

আমার জানার বিষয় হল, রোযা অবস্থায় উক্ত ইটের ধুলা নাকে-মুখে ঢুকার কারণে কি আমার রোযার কোনো ক্ষতি হবে?

উত্তর নাকে-মুখে ধুলা-বালু ঢুকার কারণে রোযার কোনো ক্ষতি হয় না। সুতরাং ইট ভাঙ্গার কাজ করতে গিয়ে নাকে-মুখে ধুলা ঢুকলেও রোযার কোনো ক্ষতি হবে না। তাই আপনি রোযা রেখে ঐ কাজ করতে পারেন।

-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৯৮৮৬; আলমাবসূত, সারাখসী ৩/৯৮; বাদায়েউস সানায়ে ২/২৩৮; মুখতারাতুন নাওয়াযিল ১/৪৭৪; আলবাহরুর রায়েক ২/২৭৩; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৬৭৭।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ