শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

কাঁচা আমের জিলাপি নিয়ে প্রতারণা করায় ২৫ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী মহানগরীতে মিষ্টি বিপণী ‘রসগোল্লা’ বিক্রি শুরু করে কাঁচা আমের জিলাপি। ভিন্ন আইটেম হওয়ায় খুব অল্প সময়ে সামাজিক মাধ্যম ফেসবুকের কল্যাণে রাজশাহীর এই কাঁচা আমের জিলাপি সর্বত্র হইচই ফেলে দেয়।

তবে এতদিনে জানা গেল সর্বত্র সাড়া ফেলে দেওয়া এই জিলাপি কাঁচা আম দিয়ে তৈরি হয় না। ফুড কালার আর ফ্লেভার ব্যবহার করে তৈরি করা হয়। এই অভিযোগে শুক্রবার (১৫ এপ্রিল) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে।

অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির সহকারী পরচালক হাসান মারুক। তিনি জানান, রাজশাহীতে কাঁচা আমের জিলাপি তৈরি করে আলোচনায় আসা মিষ্টান্ন প্রতিষ্ঠান রসগোল্লাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা আমের জিলাপি বললেও মূলত ফুড কালার ব্যবহার করে থাকে। অভিযানে এমন প্রতারণার সত্যতা পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে কাঁচা আমের জিলাপি নিয়ে প্রতারণার ঘটনায় বিকালে ২৫ হাজার টাকা জরিমানার পর সন্ধ্যায় আবারও রসগোল্লায় অভিযান চালায় ভোক্তা সংরক্ষণ অধিদফতর। কাঁচা আমের নামে জিলাপিতে স্বাস্থ্যহানির রঙ ব্যবহার করায় আরও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ