সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

ঈদের ট্রেনে নারীদের জন্য আলাদা বগি: সারা বছর চালু রাখার দাবি ইসলামী চিন্তাবিদদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

নিবার্হী সম্পাদক

ঈদের ট্রেনে নারীদের জন্য আলাদা বগির ব্যবস্থা করছে রেলওয়ে। বুধবার রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

রেলপথমন্ত্রী বলেন, এবার ঈদের প্রতিটি আন্তঃনগর ট্রেনে শুধু মহিলা যাত্রীদের জন্য একটি স্বতন্ত্র কোচ আমরা সংযোজন করব। এটা প্রথমবারের মতো সংযোজন হচ্ছে।

এ  সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব ও মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানী ঢাকার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি ইমরানুল বারী সিরাজী।

তিনি বলেছেন, নারী জাতি মায়ের জাতি। তাদের সফরকে সহজ করার জন্য শুধু ঈদ উপলক্ষে নয়, পুরো বছর এ আয়োজন হলে আরো ভালো হবে।

‘আমরা জানি আমাদের দেশের রেল সেবা ব্রিটিশ আমলের নীতি নিয়ে চলছে। ব্রিটিশ আমল ও পাকিস্তান আমলে নারীদের জন্য আলাদা বগির ব্যবস্থা ছিল। আমি আশাবাদী রেলওয়ে কর্তৃপক্ষ এই বিষয়টি বিবেচনা করে সবসময়ের জন্য নারীদের জন্য পৃথক বগির ব্যাবস্থা রাখবেন।

বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম বলেছেন, ঈদের ট্রেনে নারী যাত্রীদের জন্য পৃথক কোচের ব্যবস্থা একটি প্রয়োজনীয় ও প্রশংসনীয় উদ্যোগ। এই ব্যবস্থা সব সময়ের জন্য করা জরুরি মনে করছি।

বাসে কিংবা ট্রেনে নারী যাত্রীদের যৌন হয়রানির খবর আমরা প্রায়ই পেয়ে থাকি। সবসময়ের জন্য পৃথক কোচের ব্যবস্থা থাকলে এক্ষেত্রে অনেকাংশে হয়রানি কমে আসবে বলে মনে করি। তবে সেইসাথে তৎসংশ্লিষ্ট আরো ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাও দেখা দেবে। তখন সেগুলোর আঞ্জমও কর্তৃপক্ষকে দিতে হবে’।

‘যেসব নারী যাত্রী মাহরাম পুরুষদের সঙ্গে যাতায়াত করবেন, তারা তাদের মাহরাম পুরুষ আত্মীয়ের সঙ্গে আসন নেওয়াই ভালো মনে করি। ইসলামে নারীদের মাহরাম পুরুষদের সঙ্গে নিয়ে চলাফেরার কথা রয়েছে’ বলেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, ড. মুফতি হুমায়ুন কবির বলেছেন জাহেলী যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না। ইসলাম তাদেরকে মর্যাদা প্রদান করà§