মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

উত্তরা আঞ্চলিক শিক্ষা বোর্ডের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু রায়হান গিফারী।।

নিজস্ব প্রতিনিধি>

উত্তরা আঞ্চলিক শিক্ষা বোর্ড হাইয়্যাতুত তালিম ওয়াত তারবিয়্যাহ লিল মাদারিসিল কাওমিয়া (উত্তরা আঞ্চলিক শিক্ষা বোর্ড)-এর ফলাফল প্রকাশিত হয়েছে।

১৩ এপ্রিল (বুধবার) পূর্ব নির্ধারিত সময়ে বোর্ড কার্যালয় রাজধানীর জামিয়া বাবুস সালাম বিমানবন্দর মাদরাসায় এ ফলাফল প্রকাশিত হয়। এ বছর পাশের হার ১০০%  বলে জানিয়েছে বোর্ড সূত্র।

বোর্ড মহাসচিব আল্লামা আনিসুর রহমান বলেন, আমাদের ছাত্ররা প্রতি বছরের মত এ বছরও কৃতিত্বের সাথে শতভাগ পাশ করেছে এবং ১৮৯ জন ছাত্র বৃত্তি পেয়েছে। ভবিষ্যতে ছাত্রদের তালিম তরবিয়তে আরও মজবুতি হবে বলে তিনি আশা করেছেন।

তিনি আরও বলেন, ছাত্রদের প্রতিভা দেখে আমি প্রতিনিয়ত বিস্মিত হই। ছাত্ররা পড়াশোনা করতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এমন অসংখ্য নজিরও আমার চোখের সামনে বিদ্যমান।

বোর্ড সভাপতি আল্লামা কেফায়াতুল্লাহ আযহারী উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাদের আরও অসংখ্য মাদরাসা ইলহাকভুক্ত করতে হবে। ছাত্রদের তালিম তরবিয়তের পাশাপাশি সমসাময়িক শিক্ষার প্রতিও বিশেষ গুরুত্ব রাখতে হবে।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর সর্বমোট পরীক্ষার্থী ছিলেন ১৩৭১ জন। অংশগ্রহন করেছিলেন ১২৯৩ জন। পাশের হার শতভাগ। বৃত্তি পেয়েছেন ১৮৯ জন। মুমতাজ হয়েছেন ৫২১ জন।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বোর্ডের উপদেষ্টা আল্লামা নাজমুল হাসান কাসেমী, সভাপতি আল্লামা কেফায়াতুল্লাহ আযহারী, সহ-সভাপতি আল্লামা রুহুল আমিন খান উজানভী, সহ-সভাপতি আল্লামা নূরুল ইসলাম, মহাসচিব  আল্লামা আনিসুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক আল্লামা মহিউদ্দিন, সহ-পরীক্ষা নিয়ন্ত্রক আল্লামা আব্বাস উদ্দিন।

আল্লামা তানভীরুল হক সিরাজী, মাওলানা আমিরুদ্দিন ফয়েজীসহ ঢাকা উত্তরের প্রায় শতাধিক উলামায়ে কেরাম।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ