শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

গরমে প্রস্রাবে সংক্রমণের আশঙ্কা, করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মূত্রনালির সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই)-এর সমস্যা গরমের দিনে বেড়ে যায়। সংক্রমিত হলে পর্যাপ্ত ব্যবস্থা না নিলে বা চিকিৎসা না করালে, এ রোগের সঙ্গে একাধিক রোগ শরীরে বাসা বাঁধতে পারে।

অনেক নারীরা এই রোগে আক্রান্ত হয়ে, চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ খান কিংবা নানা রকম জেল ব্যবহার করেন। বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতা অত্যন্ত খারাপ।

প্রথম থেকেই মূত্রনালির সংক্রমণের বিরুদ্ধে বাড়তি সতর্কতা নেওয়া জরুরি। মূত্রনালির সংক্রমণের সমস্যা হলে চিকিৎসকরা অতিরিক্ত পরিমাণ পানি খাওয়ার পরিমর্শ দেন। গরমে এই সমস্যায় পড়তে না চাইলে খাদ্যতালিকায় আপেল সিডার ভিনিগার রাখুন। এর অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল গুণ শরীরের যে কোনও ধরনের সংক্রমণ ঠেকাতে কার্যকর। আপেল সিডার ভিনিগারে অ্যাসেডিক অ্যাসিড বেশি মাত্রায় থাকে। ফলে যে কোনো সংক্রমণের ঝুঁকি কমায়।

যেভাবে খেলে মিলবে সুফল—

এক. এক গ্লাস ক্র্যানবেরি রসের সঙ্গে এক চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে খেতে পারেন। এই পানীয় মূত্রনালির সংক্রমণের ঝুঁকি কমায়।

দুই. এক বোতল পানির সঙ্গে এক চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে, দিনে বিভিন্ন সময় অল্প অল্প করে খেতে পারেন। বেশি করে পানি খেলে বারবার প্রস্রাব হবে। ক্ষতিকারক ব্যাক্টেরিয়াগুলোও শরীর থেকে বেরিয়ে যাবে।

তিন. গ্রিন-টি খাওয়ার সময়ও এক চা চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে খেতে পারেন। গরমে এই পানীয় খেলে শরীর সুস্থ থাকবে। অত্যধিক ক্যাফিন খেলে মূত্রাশয়ে জ্বালাপোড়া হতে পারে। সূত্র: আনন্দবাজার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ