মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

অহংকারের কারণ, পরিণতি ও উত্তরণের উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম.জসীম খাঁ

عن عبدالله بن مسعود( رض): لا يَدخُلُ الجنَّةَ رَجُلٌ في قَلبِه مِثقالُ ذَرَّةٍ مِن كِبرٍ. হাদিস: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন, যে ব্যক্তির অন্তরে শস্যের দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। মুসনাদে আহমাদ, হাদীস- ৪৩১০

রাবীর পরিচয়: হিজরতের ৩৭ বছর আগে পবিত্র নগরী মক্কায় জন্ম গ্রহণ করেন হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.)। সর্বাগ্রে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি অন্যতম।

তিনি বদর, ওহুদ, খন্দক, বায়আতে রেদওয়ানসহ অনেক যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ছিলেন কুরআনুল কারিমের একনিষ্ঠ সেবক ও গবেষক। জীবনের উল্লেখযোগ্য সময় তিনি কুরআন গবেষণায় ব্যয় করেছেন। কুফায় দীর্ঘদিন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

বিখ্যাত হাদীস গ্রন্থ বুখারি শরিফ এ হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদীসে ইবনে মাসউদ নিজেই বর্ণনা করেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে কুরআন তেলাওয়াত করতে বলতেন এবং তাঁর তেলাওয়াত শুনে তিনি অশ্রুসিক্ত হতেন। রাসুল সা. সাহাবাদেরকে তাঁর কাছ থেকে কুরআন শেখার নির্দেশ দিতেন।

হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. সর্বাধিক হাদিস বর্ণনাকারীদের মধ্যে অন্যতম। রইসুল মুফাসসিরিন ও ফকিহুল উম্মাহ খ্যাত কুরআনের সাধক, বাহক ও প্রচারক হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ৩২ হিজরিতে মদিনায় ইন্তেকাল করেন।

অহংকার মানব স্বভাবের একটি নিকৃষ্ট ও ঘৃণিত কাজ। অহংকার দমন করে নফসকে সৎকর্মে লাগানোর মধ্যেই মানুষের কৃতিত্ব ও শ্রেষ্ঠত্ব নির্ভর করে।

আল্লাহ তায়ালা পবিত্র কুরআন শরীফে বলেন : وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا ۖ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ

অর্থ: অহংকার‌ বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্বভরে পদচারণ করো না। নিশ্চয় আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না।
(সূরা লোকমান, আয়াত ১৮)

অহংকারের কতিপয় নিদর্শনঃ
১) অন্যকে নিজের তুলনায় ছোট মনে করা ২) অন্যের কাছে নিজের বড়ত্ব যাহির করা। ৩) অধীনস্তদের সাথে দুর্ব্যবহার করা।
৪) অন্যের আনুগত্য ও সেবা করাকে নিজের জন্য অপমানজনক মনে করা। ৫) দাম্ভিকতার সাথে সত্যকে প্রত্যাখ্যান করা।
৬) নিজের ভুলের উপরে জেদ করে অটল থাকা।

৭) মানুষের সাথে নম্রতা পরিহার করে সর্বদা কঠোর আচরণ করা। ৮) নিজেকে অভাবমুক্ত মনে করা। ৯) জ্ঞান অর্জন না করা।
১০) অন্যের উপদেশ গ্রহণ না করা ১১) à¦