শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আহলে হকের রাজনীতিতে গালি নয়, চাই সংলাপ ও ইহতিরাম নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী

কুমড়া বেগুনির ছবি পোস্ট: মহিলা লীগের ২ নেত্রী বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রীকে নিয়ে উপহাস করায় মোংলা পৌর যুব মহিলা লীগের দুই নেত্রীকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার বিকেলে মোংলা পোর্ট পৌর যুব মহিলা লীগের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয় দলটি।

বহিষ্কৃতরা হলেন- মোংলা পৌর মহিলা লীগের যুগ্ম সম্পাদক সাজিয়া স্বপ্না ও পৌর যুব মহিলা লীগের সহসভাপতি ও পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলি আকন।

এ দুজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় পদসহ সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে মোংলা পৌর শাখার যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানে হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ এপ্রিল যুব মহিলা লীগ মোংলা পৌর শাখার যুগ্ম সম্পাদক সাজিয়া পারভীন স্বপ্না তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে মিষ্টি কুমড়ার ছবিসহ ‘উপহাস করে ও আপত্তিকর’ স্ট্যাটাস দেন।

ওই স্ট্যাটাসে পৌর যুব মহিলা লীগের সহসভাপতি ও পৌরসভার সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শিউলি আকন ‘উৎসাহ ও তামাশাপূর্ণ’ মন্তব্য করে গুরুতর অপরাধ করেছেন বলে সুমি লীলা ও ইস্তুতি সরকার তাদের বহিষ্কারাদেশ পত্রে উল্লেখ করেছেন।

তারা এ অপরাধের কারণে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সাজিয়া পারভীন স্বপ্না ও শিউলি আকনকে মোংলা পৌর শাখার যুব মহিলা লীগ থেকে বহিষ্কার করা ও তাদের প্রাথমিক দলীয় সদস্য পদ বাতিল করা হলো বলে উল্লেখ করেন।

বহিষ্কারাদেশের বিষয়ে মোংলা পৌর যুব মহিলা লীগের সভাপতি সুমি লীলা বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে ‘উপহাস ও আপত্তিকর’ পোস্ট করার ফলে মোংলাসহ দেশের অন্যান্য অঞ্চল থেকে বিষয়টির বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। তাই যুব মহিলা লীগের জরুরি বৈঠকে কমিটির সকল সদস্যদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, মোংলা পৌর যুব মহিলা লীগের দায়িত্বে থাকা অবস্থায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিকে নিয়ে এমন ‘কটূক্তি ও উপহাস’ দুঃখজনক। আমি দলীয় জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করে আইনিভাবে ব্যবস্থা গ্রহণের জন্য চেষ্টা করছি, যাতে করে যুব মহিলা লীগের ভেতরে কোনো নেতা-কর্মী প্রধানমন্ত্রীকে নিয়ে এমন বাজে মন্তব্য করতে আর সাহস না পায়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ