সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

৬ কোটি রুপিতে বিক্রি হলো ব্রিটেনে টিপু সুলতানের ঐতিহাসিক বিজয়ের পেইন্টিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইতিহাসে ‘পলিলুরের যুদ্ধ’, যা ১৭৮০ সালের ১০ সেপ্টেম্বর, দ্বিতীয় অ্যাংলো-মহীশূর যুদ্ধের অংশ হিসাবে সংঘটিত হয়েছিল।

সেই যুদ্ধকে নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে টিপু সুলতানের ঐতিহাসিক বিজয়ের ছবিটি প্রায় ৩২ ফুট লম্বা কাগজের ১০টি বড় শীটে আঁকা রয়েছে। এটি নিলামে বিক্রি হয়েছে ৬ লাখ ৩০ হাজার পাউন্ডে যা ভারতীয় মুদ্রায় ৬.২৮ কোটি রুপি।

যুদ্ধের একটি চাক্ষুষ রেকর্ড হিসাবে এবং তার বিজয়কে স্মরণ করার জন্য, টিপু সুলতান ১৭৮৪ সালে সেরিঙ্গাপটমে নবনির্মিত দরিয়া দৌলত বাগের জন্য একটি বড় ম্যুরালের অংশ হিসাবে পল্লিলুর যুদ্ধের একটি চিত্রকর্ম তৈরির নির্দেশ দেন।

ছবিতে যুদ্ধের সন্ত্রাস, নৈরাজ্য এবং সহিংসতা ফুটে উঠেছে যা তর্কাতীতভাবে ঔপনিবেশিকতার পরাজয়ের সর্বশ্রেষ্ঠ ভারতীয় ছবি হিসেবে টিকে আছে।

সোথবির বিশেষজ্ঞ উইলিয়াম ডালরিম্পল, এ চিত্রকর্ম সম্পর্কে বলেন, ‘টিপু সুলতান সম্ভবত ইস্ট ইন্ডিয়া কোম্পানির সবচেয়ে কার্যকর প্রতিপক্ষ ছিলেন। টিপু দেখিয়েছিলেন যে ভারতীয়রা পাল্টা লড়াই করতে পারে, তারা জিততে পারে… ভারতে প্রথমবারের মতো ইউরোপীয় সেনাবাহিনী পরাজিত হয় পলিলুরের যুদ্ধ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ