সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পেয়ারা খেলে দূরে থাকবে যেসব রোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারা বছর পাওয়া যায় পেয়ারা। দেশীয় এই ফল দামেও সহজলভ্য। অন্যান্য ফলের তুলনায় পেয়ারার পুষ্টিগুণ অনেক বেশি। পেয়ারায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। পেয়ারায় রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা।

স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিনের খাদ্যতালিকায় পেয়ারা রাখতে পারেন। এতে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ‘সি’ ও লাইকোপেন—যা স্বাস্থ্যের জন্য খুবই দরকারি। পেয়ারার বিশেষ পাঁচটি গুণের মধ্যে— ডায়াবেটিসের জন্য উপকারী, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, চোখের জন্য ভালো, পেটের জন্য উপকারী আর ক্যানসার প্রতিরোধী।

দিনে একটি পেয়ারা খেলে আপনি যেসব উপকার পাবেন—

এক. ওজন কমাতে যারা কঠোর ডায়েট অনুসরণ করেন, তারা খেতে পারেন পেয়ারা। এই ফলে থাকে মাত্র ৩৭ ক্যালোরি ও প্রচুর ফাইবার। এমনকি এর মধ্যে থাকে ভালো পরিমাণে প্রোটিন। প্রোটিন ও ফাইবার অনেকটা সময় লাগে হজম হতে। ফলে দীর্ঘক্ষণ পেট ভরার অনুভূতি মেলে। এ কারণে এটা সেটা আর খেতে ইচ্ছে করবে না। ফলে ওজন কমবে দ্রুত।

দুই. পেয়ারায় থাকা ফাইবার শরীরের বিভিন্ন সমস্যা দূর করে। এই ফাইবার আপনার অন্ত্র থেকে খুব সহজে বেরিয়ে যেতে পারে। ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে।

তিন. গর্ভবতী নারীর জন্যও খুব উপকারী হলো পেয়ারা। কারণ এতে থাকে ফলিক অ্যাসিড বা ভিটামিন ‘বি ৯’। যা গর্ভের শিশুর স্নায়ুতন্ত্রের বিকাশে সাহায্য করে ও নবজাতককে স্নায়ুবিক ব্যাধি থেকে রক্ষা করে।

চার. ফাইবার হজমে সাহায্য করে। তাই পেয়ারা খেলে হজম ভালো হবে তা তো বুঝতেই পারছেন!

পাঁচ. পেয়ারায় সুগারের পরিমাণ কম থাকে। তাই ডায়াবেটিসে আক্রান্ত রোগীও দৈনিক একটি করে পেয়ারা খেতে পারেন।

ছয়. এতে থাকা ম্যাগনেসিয়াম শরীরের পেশি ও স্নায়ুকে শিথিল করতে সাহায্য করে। ফলে অতিরিক্ত চাপে থাকলে একটি পেয়ারা খেতে পারেন।

সাত. পেয়ারায় আছে অনেক ভিটামিন ও খনিজ। এমনকি অ্যান্টি অক্সিডেন্টেও ভরপুর আছে। শরীরের ক্ষতিকর ফ্রি র্যা ডিকেল দূর করতে অ্যান্টি অক্সিডেন্ট ভূমিকা রাখে।

আট. লাইকোপিন, কোয়ারসেটিন, ভিটামিন সি ও অন্যান্য পলিফেনলে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে উৎপন্ন ফ্রি র্যা ডিকেল ধ্বংস করে। ফলে ক্যানসার কোষ বাড়ে না।

নয়. পেয়ারা শরীরের সোডিয়াম ও পটাসিয়ামের ভারসাম্য উন্নত করে। ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।

দশ. ক্যানসার প্রতিরোধেও পেয়ারা কাজ করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, লাইকোপেন, ক্যানসার কোষের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারে। নির্দিষ্ট করে বললে, প্রোস্টেট ক্যানসার আর স্তন ক্যানসারের জন্য পেয়ারা উপকারী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ