শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

তীব্র গরমে পেটের সমস্যা দূরে রাখবে যেসব খাবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তীব্র গরমে পেটের সমস্যা হওয়া স্বাভাবিক। এই সময় পেটের সমস্যা যাতে না হয়, সে দিকে জোর দিতে হবে। তাই এ গরমে খাদ্য তালিকায় রাখুন এই কয়েকটি খাবার।

​পেঁপে: এই মরশুমে পাকা ফল খাওয়া খুবই প্রয়োজনীয়। পাঁকা পেঁপেতে রয়েছে এমন কিছু উপাদান যা শরীর ভালো রাখতে পারে। এছাড়া পেঁপেতে রয়েছে ভরপুর পরিমাণে ফাইবার। এই ফাইবার পেটের খেয়াল রাখতে পারে। এমনকি খাদ্য হজম ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে পারে। এছাড়া এই ফলের মধ্যে রয়েছে পানি। এই পানি ডিহাইড্রেশন দূর করতেও পারে।

​ডাব: ডাবের পানি যে পেটের জন্য ভালো, এই বিষয়টি সকলেই জানেন। এক্ষেত্রে ডাবের পানিতে থাকে ভালো পরিমাণে ইলেকট্রোলাইটস যা সমস্যা দূর করতে পারে। তাই পেট খারাপ হলে মানুষকে স্যালাইনের পাশাপাশি ডাবের পানি পান করতে বলা হয়। এবার ডাব তীব্র গরমে আপনার শরীরে ভালো পরিমাণে পানি পৌঁছে দেয়। ফলে আপনি ভালো থাকেন। এক্ষেত্রে শরীরকে ডিটক্সিফাই করে দিতেও পারে এই জল।

​তরমুজ: তরমুজ হল গরমের অন্যতম সেরা ফল। এই ফলে অনেকটা জল থাকে। ফলে শরীরে জলের ঘাটতি কমে। এছাড়া তরমুজে রয়েছে ভালো পরিমাণে ভিটামিন ও খনিজ। এই ভিটামিন ও খনিজ শরীরকে পুষ্টি দেয়। এবার পেটের ক্ষেত্রেও এই ফল দারুণ উপকারী। কারণ এই ফলে রয়েছে ভালো পরিমাণে ফাইবার। এবার ফাইবার ভালো পরিমাণে খেতে শুরু করলে পেটের অনেক সমস্যাই থাকে দূরে।

​কলা: কলা আমরা প্রতিটি মানুষই প্রায় খেয়ে থাকি। এরমধ্যে ভালো পরিমাণে পটাশিয়াম, ক্যালশিয়াম ও ফাইবার রয়েছে। এই পটাশিয়াম ও ফাইবার শরীরকে সুস্থ রাখতে পারে। পাশাপাশি কলা শরীরকে শক্তি জোগাতেও পারে। এক্ষেত্রে পটাশিয়াম আপনার অ্যাসিডিটির সমস্যা দূর করতে পারে। অপরদিকে অ্যাসিডিটির মতো সমস্যা দূর করতে পারে পটাশিয়াম। তাই আর চিন্তা নেই।

​দই: দইতে রয়েছে ভালো পরিমাণে প্রোবায়োটিক। এই প্রোবায়োটিক মানুষের অন্ত্রেও উপস্থিত থাকে। এই প্রোবায়োটিক অন্ত্রের খারাপ ব্যারটেরিয়াকে মেরে ফেলে পেটের স্বাস্থ্য ভালো রাখে। ফলে বদহজমের সমস্যা অনেকটাই কমে যায়। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়টি নিয়ে হতে হবে সাবধান। তবেই আপনি ভালো থাকতে পারবেন। এক্ষেত্রে গরমের দুপুরে খেয়ে এক কাপ দই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ