সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

ফেসবুক কমেন্টের সূত্র ধরে দু’গ্রুপের সংঘর্ষ, ২ ছাত্রলীগ নেতা আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কমেন্ট করা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ছাত্রলীগ নেতাসহ দু’জন আহত হয়েছেন।

আহতরা হলেন-হালিশহর থানার ২৬ নম্বর ওয়ার্ডের ব্লিকের শওকত আলীর ছেলে নওশাদ আলী (২৫)। তিনি হালিশহর থানা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক। অপরজন একই এলাকার মো. আইয়ুবের ছেলে মো. হোসেন শুভ (২২)।

সেমাবার রাতে চট্টগ্রাম নগরীর হালিশহর থানাNewর বি-ব্লক এলাকার এস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে বলে জানান হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল মামুন। তিনি বলেন, ফেসবুকে কমেন্ট নিয়ে ঘটনা হয়েছে। তবে ছাত্রলীগের সঙ্গে ছাত্রলীগের নয়।

হাসপাতালে আহতদের নিয়ে আসা স্থানীয় বাসিন্দা মো. শরীফ বলেন, হালিশহর থানার বি-ব্লক এস ক্লাবের সামনে ছাত্রলীগ নেতা নাহিদ মজুমদারকে নিয়ে করা ফেসবুক পোস্টে কমেন্ট করেন আহত নওশাদ। সেই কমেন্টের সূত্র ধরে হালিশহর থানা ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ হয়। এতে নওশাদ আলী ও মো. হোসেন শুভ গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখান থেকে হাসপাতালের ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।

হালিশহর ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান জিসান বলেন, ফেসবুক স্ট্যাটাসে কমেন্ট নিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। সেখানে দুইটা গ্রুপের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ