সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

রাশিয়ায় ফেসবুক-ইনস্টাগ্রাম নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘উগ্রবাদ’-এ মদত দেওয়ার অভিযোগে রাশিয়ায় ফেসবুক ও ইনস্টাগ্রামের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছেন মস্কোর একটি আদালত।

আজ সোমবার (২১ মার্চ) রুশ বার্তা সংস্থা তাসের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

রুশ সংবাদমাধ্যমের অ্যাক্সেস বন্ধ করায় রাশিয়া আগেই ফেসবুক নিষিদ্ধ করেছিল। আর মেটার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনে পাঠানো সৈন্যদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানানো পোস্টগুলো গ্রহণযোগ্য ঘোষণার পর ইনস্টাগ্রাম ব্লক করে মস্কো।

তাসের খবরে বলা হয়েছে, রাশিয়ায় ফেসবুক-ইনস্টাগ্রামের ওপর নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। তবে মেটার মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের কার্যক্রম পরিচালনায় কোনো বিধিনিষেধ নেই।

তা ছাড়া, ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারকারী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উগ্রবাদের অভিযোগও আনা হবে না। আদালতের নির্দেশ অনুসারে, মেটা কর্তৃপক্ষ রাশিয়ায় অফিস খোলা ও বিজ্ঞাপনী কার্যক্রম চালাতে পারবে না।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মার্ক জাকারবার্গ বা মেটা কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ