বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল শুরু হচ্ছে জামিয়া রাহমানিয়া বেড়তলার দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলন আগামী শুক্রবার হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা চূড়ান্ত হলো মুফতি তাকী উসমানীর ৭ দিনের বাংলাদেশ সফরসূচি ‘আমি মুসলিম নই, তবু চাই খেলাফত ফিরে আসুক’ অগ্নিকাণ্ড: জামিয়া আশরাফিয়ার পাশে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আরও চার দেশের নাগরিকদের জন্য সৌদির ট্যুরিস্ট ভিসা চালু নেত্রকোনার সেই মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা

কানাডার আন্তর্জাতিক কেরাত সম্মেলনে যাচ্ছেন কারি শায়েখ আহমাদ বিন ইউসুফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কানাডার স্ক্যারবোরো মুসলিম এসোসিয়েশন ও ইসলামিক সেন্টার অব মারখাম এর যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের অতিথি হিসেবে অংশ নিতে তৃতীয়বারের মতো কানাডা সফর করবেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)’র সভাপতি ও বাংলাদেশ ক্বিরাত ইনস্টিটিউটের পরিচালক, বাংলাদেশের বিশ্বখ্যাত ক্বারী, শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী।

আগামীকাল মঙ্গলবার (২২ মার্চ) রাতে টরন্টোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

২৫,২৬,২৭ মার্চ এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের কো-অর্ডিনেটর ইউনুস ইনগার এক বিবৃতিতে এ সকল তথ্য জানান। সম্মেলন শেষে আগামী ৩০ মার্চ তিনি দেশে ফিরবেন।

উল্লেখ্য, কারি আহমাদ বিন ইউসুফ আযহারী বাংলাদেশে বিশুদ্ধ তিলাওয়াত ও ক্বিরাতের পথপ্রদর্শক কারি মোঃ ইউসুফ (রহ.) এর বড় পুত্র।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ