বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’ জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তের গভীর শোক পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা বহাল: দেওনা পীর

শুধু পরীক্ষাই আমাদের মাকসাদ নয়: বেফাক মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শুধু পরীক্ষাই কখনো কোন ছাত্রের একমাত্র মাকসাদ হতে পারে না। বরং দ্বীনি এলেম শেখার মূল মাকসাদ নিজের দুনিয়া ও আখেরাতের কামিয়াবী হাসিল করা।

আজ  ১৮ মার্চ (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর ঢাকার চৌধুরীপাড়ায় অবস্থিত শেখ জনূরুদ্দিন রহ. দারুল কুরআন মাদরাসায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

তিনি সন্ধ্যায় মাদরাসা ভবনে আসেন। মাদরাসার মুতাওয়াল্লী আলহাজ্ব ইমাদুদ্দীন নোমানের সঙ্গে সংক্ষিপ্ত মত-বিনিময় করেন। বেফাকের সঙ্গে অত্র মাদরাসার সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরেন তিনি।

তিনি আরো বলেন, শেখ জনূরুদ্দিন রহ. দারুল কুরআন চৌধুরী পাড়া মাদরাসার গৌরবময় অতীত রয়েছে। ইলমী বিষয়ে নানা উদ্যোগ রয়েছে এই মাদ্রাসার।

আল্লামা ইসহাক ফরিদী রহ.- এর মত মুহাদ্দিস আলেমের হাত ধরে এই মাদরাসার সুনাম-সুখ্যাতি দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে। আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.ও এই মাদ্রাসার শায়খুল হাদীস ছিলেন।

মাওলানা মাহফুজুল হক শিক্ষার্থীদের আরো বলেন, তোমাদের সামনে তাকমিল-হাদিসের গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষা তোমাদের একমাত্র মাকসাদ নয়। তবে নিজেদের ব্যক্তিগত জীবনে এবং আগামী দিনে উচ্চতর পড়াশোনার জন্য এই পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই তোমরাসহ সকল শিক্ষার্থীকে পড়াশোনায় মনোযোগী হয়ে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।

তবে প্রস্তুতির পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া-রোনাজারির আহ্বান জানান তিনি।

এসময় মাদরাসা মিলনায়তনে উপস্থিত ছিলেন, মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুল হক কাসেমী, নায়েবে মুহতামিম মাওলানা খোরশেদ আলম কাসেমী, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা হাবিবুল্লাহ ও মাওলানা মুসলীম উদ্দীন প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ