শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা ফেরদাউস বিন ইসহাকের ইন্তেকাল ৮৪ বছর বয়সী ভারতীয় হজযাত্রীর হৃদস্পন্দন ফিরিয়ে আনল রেড ক্রিসেন্ট পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা আবদুল হান্নান সিদ্দিকী ইন্তেকাল ইমাম বুখারি (রহ.)-এর মাজার জিয়ারত করলেন এরদোয়ান ইসলামি লেখক ফোরামের সভাপতি আমিন, সম্পাদক নকীব  ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে আগুন, রাজবাড়ীতে পুড়ল ৫ দোকান নেপালের চেয়েও বড় বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে সিকিম ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়নের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা তিস্তার ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার, ঝুঁকিতে আরও ২৫০ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা, বিভিন্ন এলাকায় হতে পারে ভারি বর্ষণ

তুরস্কের সাথে সম্পর্ক দৃঢ় করতে যাচ্ছে আফগানিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্ক আয়োজিত আন্টালিয়া কূটনীতিক ফোরামে অংশ নিয়েছে আফগানিস্তান। তুরস্কের আন্টালিয়া প্রদেশে অনুষ্ঠিত ওই সম্মেলনে যোগ দেয়ার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে সম্পর্ক দৃঢ় করার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। শনিবার এ দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হয়।

আন্টালিয়া কূটনীতিক ফোরামে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাথে বৈঠক করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মওলুদ চাভুশওলু। ওই দ্বিপক্ষীয় বৈঠকের পর বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেন, বিভিন্ন ক্ষেত্রে তুরস্কের সাথে সম্পর্ক বাড়াবে আফগানিস্তান। এছাড়া দু’দেশের মধ্যেকার সম্পর্ক আরো দৃঢ় করার বিষয়েও কথা বলেন তিনি।

আফগানিস্তানকে আন্টালিয়া কূটনীতিক ফোরামে আমন্ত্রণ করা এবং মানবিক সাহায্য পাঠানোর জন্য তুর্কি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন আমির খান মুত্তাকি। এ বছর তুরস্ক তিনবার বিশেষ ট্রেনে করে আফগানিস্তানে মানবিক সাহায্য পাঠিয়েছে।

আন্টালিয়া কূটনীতিক ফোরামে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পারস্পরিক সহযোগিতার জন্য কূটনীতিকে কাজে লাগানো উচিৎ।

সূত্র: ইয়েনি শাফাক।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ