রাজধানীর গাবতলীতে রাস্তা পারাপারের সময় চাঁদনী ট্রাভেলস নামে একটি চলন্ত বাসের ধাক্কায় একই পরিবারের দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত এক শিশুকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে গাবতীর গরুর হাটের বিপরীতে সড়কে পারাপারের সময় দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। দারুসসালাম থানার ডিউটি অফিসার এসআই তামান্না এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গাবতলী পর্বত এলাকায় রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
আইও/