বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :

মসজিদে নববির স্মার্ট কমান্ড সেন্টার ২৪ ঘণ্টা সচল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

মুসল্লি ও দর্শনার্থীদের উন্নত সেবা নিশ্চিত করতে সৌদি আরবের পবিত্র মসজিদে নববিতে ২৪ ঘণ্টা চালু রয়েছে অত্যাধুনিক স্মার্ট কমান্ড সেন্টার। উন্নত প্রযুক্তির মাধ্যমে মসজিদের বিভিন্ন প্রকৌশলগত ব্যবস্থা ও সেবার কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে কেন্দ্রটি।

স্মার্ট এই কমান্ড সেন্টারের মাধ্যমে মসজিদে নববির ৩১টি গুরুত্বপূর্ণ স্থাপনা ও সেবাব্যবস্থার ওপর নজর রাখা হয়। কোথাও কোনো ত্রুটি বা সমস্যা দেখা দিলে তা দ্রুত শনাক্ত করে সংশ্লিষ্ট কর্মীদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহায়তা করে কেন্দ্রটি।

সংশ্লিষ্ট তথ্যমতে, গত ছয় মাসে কেন্দ্রটির মাধ্যমে পরিচালনাগত ৪ হাজার ৫০০টির বেশি সমস্যা শনাক্ত হয়েছে। এসব সমস্যার সবগুলোই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সমাধান করা হয়েছে।

কর্তৃপক্ষের এই প্রযুক্তিনির্ভর উদ্যোগের ফলে মসজিদে নববির বিভিন্ন সেবার মান ও কার্যক্রমের দক্ষতা বাড়ছে। একই সঙ্গে প্রতিদিন বিপুলসংখ্যক মুসল্লি ও দর্শনার্থীর জন্য নিরাপদ, নির্বিঘ্ন ও উন্নত পরিবেশ নিশ্চিত করা সহজ হচ্ছে।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ