বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :

‘ফ্যাসিবাদ পুনরুত্থানের চেষ্টা করছে, প্রতিরোধে সরকার ব্যর্থ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

পতিত ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ। তিনি বলেছেন, ছাত্রলীগের ডাকা হরতালকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসেও সরকার পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত সাপ্তাহিক সভায় তিনি এসব কথা বলেন।

শেখ ফজলুল করীম মারুফ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অভ্যন্তরে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনা প্রমাণ করে, জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি প্রতিরোধে সরকার ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের সুযোগ তৈরি করছে। অথচ ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

সভায় নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ বলেন, ফ্যাসিবাদের পুনরুত্থান মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে তাঁরা শঙ্কিত। প্রকৃত জুলাই যোদ্ধাদের জীবনের নিরাপত্তা সরকার আদৌ নিশ্চিত করতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এ ক্ষেত্রে সরকারের ঢিলেঢালা প্রতিরোধের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জবাবদিহির আওতায় আনতে হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ