শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

রমজানে রাজধানীসহ সারাদেশে অসহায় মানুষের পাশে দাঁড়াবে হাফেজ্জী সেবা ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার ফুটপাত ও বস্তিগুলোতে মানবেতর জীবন কাটানো অবহেলিতদের মাঝে রমজানে  বিশেষ ইফতার প্যাকেজের আয়োজন গ্রহণ করেছে হাফেজ্জী সেবা ফাউন্ডেশন। ঢাকার বাইরেও উত্তরবঙ্গ, উপকূলীয় অঞ্চল,নদীভাঙ্গন এলাকা,দূর্গম পাহাড়ি অঞ্চলেও উপহার সামগ্রী বিতরণ করবে সংগঠনটি।

এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকার ফুটপাত ও বস্তিবাসীরা রমজানে থাকেন চরম অবহেলিত।  এছাড়া উপকূলীয় অঞ্চল,নদীভাঙ্গন এলাকা,দূর্গম পাহাড়ি অঞ্চলে দূরত্ব ও দূর্গমতার কারণে কেউ ত্রান-সাহায্য নিয়ে যেতে চায় না সহজে। তাই সেখানকার জনগোষ্ঠীর রমজান অতিবাহিত করতে হয় একেবারে খেয়ে না খেয়ে মানবেতরভাবে। এছাড়া এই মানুষগুলো অর্থনৈতিকভাবে কতটা অস্বচ্ছল। সবচেয়ে বড় কথা বর্তমান বাজার পরিস্থিতি কারো অজানা নয়।

সংগঠনের পক্ষ থেকে আরো বলা হয়েছে, আল্লাহর উপর ভরসা করে আপনাদের প্রিয় হাফেজ্জী সেবা ফাউন্ডেশন প্রতি বছরের মত এবারও অন্যান্য সেবার পাশাপাশি রমজান উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

সংগঠনটির এবারের রমজানে যেসব কর্মসূচি পালন করবে তার মধ্যে অন্যতম হল, টানা ৩০ দিন ঢাকার বিভিন্ন অলিতে, গলিতে ২০০/২৫০ জন ছিন্নমূল অসহায়দের মানুষদের মাঝে ইফতার- তেহারী, খেজুর, সরবত ও পানি বিতরণ।

এছাড়াও উত্তরবঙ্গে অন্তত ৫০০ পরিবারের জন্য ইফতার প্যাকেজ বিতরণ। প্রতি পরিবারের প্যাকেজে থাকবে,
চাউল ১০ কেজি ৫৫০ টাকা, ডাল ১ কেজি ১০০ টাকা, তেল ১ লিটার ১৭৫ টাকা, ছোলা ২ কেজি ১৪০ টাকা, চিনি ২ কেজি ১৬০ , পেঁয়াজ ২ কেজি ১১০ টাকা আলু ২ কেজি ৪০ টাকা খেজুর আধা কেজি ১৫০ টাকা।

এর বাইরেও রমজান কর্মসূচির হিসেবে চরাঞ্চল, নদীভাঙা, পাহাড়ী অঞ্চলে হাজারের অধিক ইফতার প্যাকেজ বিতরণ করা হবে।

প্রতি প্যাকেজে থাকবে, ছোলা ২ কেজি ১৪০ টাকা, চিনি ২ কেজি ১৬০ টাকা, চিড়া ২ কেজি ১৩০ টাকা, মুড়ি ১ কেজি ৬৫ টাকা, খেজুর হাফ কেজি ১৫০ টাকা।

এই কর্মসূচির দ্বিতীয় ও তৃতীয় প্যাকেজের অংশ গ্রহণের সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা আল্লাহর উপর ভরসা করে উদ্যোগ নেই। আপনার সার্বজনীন সহায়তায় তা পূর্ণতা পায় আলহামদুলিল্লাহ।

আমরা আমাদের নাম ছড়ানোর জন্য সেবার কাজ করিনা। আমরা চেষ্টা করি নিরবে নিভৃতে কাজ করতে। অবে কখনো যদি এমন হয় প্রচারের মাধ্যমে আমাদের সেবার কাজ আরো বেগবান হবে,আরো অনেকে উপকৃত হবে তখন আমরা ছবি তুললেও মুরব্বীদের পরামর্শে মুখ ঢেকে দেয়ার চেষ্টা করি।

কোনো ব্যক্তি বা সংস্থা যদি আমাদের সাথে স্ব শরীরে থাকতে চান থাকতে পারবেন। কেউ যদি কোনো এলাকার অসহায়দের দান করতে চান তাও পারবেন। আপনাদের প্রতিষ্ঠানের নাম আমাদের প্রোগ্রামের সাথে জুড়তে চাইলে তাও পারবেন।

যেহেতু আমাদের প্রথম প্যাকেজে আর ডোনেশন করার সুযোগ নেই তাই দ্বিতীয় ও তৃতীয় প্যাকেজের জন্য সেবার নিয়তে সহায়তার হাত বাড়িয়ে দিন।

 যোগাযোগ ও অনুদান পাঠাবার নাম্বার-

01727-216100 (বিকাশ,নগদ,রকেট)
01406-970907 (বিকাশ, নগদ,রকেট)

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ