শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির আভাস জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই ভারতের জেন-জির প্রতি যে আহ্বান জানালেন মাওলানা আরশাদ মাদানী মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু ‘কার্ডের গণতন্ত্র দিয়ে জনগণের ৭০ শতাংশ রায়কে বিভ্রান্ত করা যাবে না’ সাহারানপুরে মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় ক্ষুব্ধ ওয়াইসি কলকারখানা বন্ধে লাখো শ্রমিক বেকার হওয়া উদ্বেগজনক: গাজী আতাউর রহমান মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাকের জানাজায় মজলিস নেতারা ‘ঘুষ ও দুর্নীতি নির্মূল করতে না পারলে জুলাইয়ের আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যাবে’

লাখো মুসল্লির অংশগ্রহণে কীর্তনখোলা তীরে বৃহত্তম জুমা আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাশরিফ আহমাদ।।

চরমোনাই ময়দান থেকে>

বরিশালের কীর্তনখোলা নদীর পারে অবস্থিত ঐতিহাসিক চরমোনাই ময়দানে আজ লাখো লাখো মানুষ নিয়ে বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। ধারণা করা হচ্ছে এতে প্রায় এক কোটি লোক অংশগ্রহণ করেছেন।

জুমার জামাতের খুতবা প্রদান ও ইমামতি করেন নায়েবে আমীরুল মুজাহিদীন আলহাজ হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

চরমোনাইতে বৎসরে দুটি মাহফিল অনুষ্ঠিত হয়। এরমধ্যে ফাল্গুনের মাহফিলটি ব্যাপক পরিসরে হয়ে থাকে। এবারের এই ফাল্গুনের মাহফিল ৬ টি মাঠে অনুষ্ঠিত হচ্ছে। যার আয়তন হচ্ছে ৩০০ একর প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে।

সরেজমিনে দেখা গেছে অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি লোক সমাগম হওয়ায় লোকে লোকারণ্য চরমোনাই ময়দান।

[caption id="" align="alignnone" width="446"] ফাইল ছবি।[/caption]

জানা গেছে, আগত মুসল্লিগণ জায়গা না পেয়ে আশেপাশে বাড়ির আঙ্গিনায় ও জঙ্গল ঝোপঝাড়ে তাবু গেড়ে অবস্থান নিচ্ছেন।

প্রসঙ্গত, আজ শুক্রবার ২৫ ফেব্রুয়ারি বাদ জুমা বরিশালের কীর্তনখোলা নদীর তীরে চরমোনাই ময়দানে ৩দিন ব্যাপী বার্ষিক মাহফিল (ফাল্গুন) শুরু হয়েছে। মাহফিল চলবে আগামী ২৭ তারিখ বাদ ফজর পর্যন্ত।

চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের আখেরী মুনাজাতের মাধ্যমে ২৭ ফেব্রুয়ারি (রবিবার) বাদ ফজর শেষ হবে এ মাহফিল।

ব্যাপক লোক সমাগমের পাশাপাশি অসংখ্যক উলামায়ে কেরামের উপস্থিত হয়েছেন এবারের মাহফিলে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ