সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

চৌধুরীপাড়া মাদরাসায় ছাত্রদের উদ্দেশে নসিহত করলেন মাওলানা মাহমুদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর  শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসায় (চৌধুরীপাড়া মাদরাসা) ছাত্রদের উদ্দেশে বয়ান করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী।

আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) চৌধুরীপাড়া মাদরাসায় ছাত্রদের উদ্দেশে বয়ান করেন তিনি। এর আগে তিনি মাদরাসা মসজিদে আছরের নামাজ আদায় করেন।

ছাত্রদের উদ্দেশ্যে বয়ান করতে গিয়ে তিনি বলেন, একজন খাঁটি আলেমকে শয়তান তাকাব্বুরের মাধ্যমেই সবচেয়ে বেশি ধোঁকা দিয়ে থাকে।

তিনি বলেছেন, শয়তান যে জিনিসটির মাধ্যমে একজন খাঁটি আলেমকে সবচেয়ে ভয়ঙ্করভাবে ধোঁকা দিতে পারে তা হলো ‘তাকব্বুর’, অহংকার প্রদর্শন করা। আর শয়তান আলেমকে ধোঁকা দেয় নিজের ‘ইলমের তাকাব্বুর’, নিজের অনেক জ্ঞান, ইলম আছে এমন ধারণা আলেমের মাঝে প্রোথিত করে দেয়ার মাধ্যমে। কারণ, ইলম দুনিয়া ও আখিরাতের সবচেয়ে মূল্যবান বস্তু। তাই ইলমের মাধ্যমে আলেমকে ধোঁকা দেয়া শয়তানের জন্য অত্যন্ত সহজ একটি কাজ। তাই ভাইয়ো, একজন আলেমের এক্ষেত্রে খুবই সাবধানী হওয়া উচিত। কখনো তাকাব্বুর বা অহংকার প্রদর্শন করা উচিত না। কারণ অহংকারকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না।

আপনারা মাদরাসায় কী জন্য এসেছেন? —ছাত্রদের সামনে এ প্রশ্ন রেখে আওলাদে রাসূল বলেন, আপনারা কী জন্য মাদরাসায় এসেছন, দুনিয়ার ধনসম্পদ কামানোর জন্য? নাকি প্রসিদ্ধি উপার্জনের জন্য? কোনোটার জন্যই আপনারা মাদরাসায় আসেন নাই, আপনারা মাদরাসায় এসেছেন একমাত্র ইলম হাসিলের জন্য। যদি আপনারা অন্য কোনো উদ্দেশ্যে মাদরাসায় এসে থাকেন, তাহলে এখনই আপনার ইচ্ছাকে পরিবর্তন করুন। অন্যথায় মাদরাসার এই ইলম আপনার কোনো কাজে আসবে না।

দুইদিনের সফরে বাংলাদেশে এসেছেন মাওলানা মাহমুদ মাদানী। দুই দিনের সফরে তিনি ঢাকার কয়েকটি মাদরাসায় সফর শেষে সিলেটের দারুল উলূম কানাইঘাট মাদরাসার সফর করবেন। ২৪ ফেব্রুয়ারি (বুধবার) দিল্লি ফিরবেন তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ