শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ ইত্তেফাকুল উলামা নেত্রকোনা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮

ময়মনসিংহের প্রবীণ আলেম মাওলানা মুস্তাফিজের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ময়মনসিংহের প্রখ্যাত আলেম মাওলানা মুস্তাফিজুর রহমান ইন্তেকাল করেছেন। শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১ টায় তিনি ইন্তেকাল করেন।

ঢাকার উত্তরায় মাওলানা মুস্তাফিজুর রহমানের ছোট ভাই ফুযায়েল আহমেদ মারুফের বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।

মাওলানা মুস্তাফিজুর রহমানের মৃত্যুর বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন মরহুমের বড় ছেলে সৈয়দ বাকিবিল্লাহ সাকিব।

আজ বাদ জোহর মরহুমের নিজ গ্রাম ঈশ্বরগঞ্জ সোহাগী মাদ্রাসার মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

মাওলানা মুস্তাফিজুর রহমান ময়মনসিংহের জামিয়া ইসলামিয়ার সাবেক মুহাদ্দিস, ময়মনসিংহ গাঙ্গিনাপার মসজিদের ইমাম ও খতিব এবং সোহাগীর জামিয়া দারুস সালাম মাদরাসার সাবেক মুহতামিম ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ