সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

চুল দেখা যায় এমন পাতলা ওড়না পরে মহিলাদের নামাজ সহিহ হবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফারিহা আক্তার নামে একজন প্রশ্ন করেছেন, আমি শুনেছি নামাযের ভেতরে মহিলাদের মাথা ঢেকে রাখা ফরয। কিন্তু কিছু ওড়না আছে এতটা পাতলা, যা দ্বারা মাথা ঢাকার পরও মাথার চুল স্পষ্টভাবে দেখা যায়। কোনো মহিলা যদি এ ধরনের ওড়না পরে নামায পড়ে তাহলে কি তার নামাযে কোনো সমস্যা হবে?

উত্তর-
এমন পাতলা ওড়না, যা পরার পরও মাথার চুল দেখা যায় তা মাথায় দিয়ে নামায পড়লে নামায সহীহ হবে না। তাই ওড়না এমন মোটা হওয়া আবশ্যক, যা মাথায় দিলে চুল দেখা যায় না।

-আলমাবসূত, সারাখসী ১/৩৪; বাদায়েউস সানায়ে ১/৫১৪; খুলাসাতুল ফাতাওয়া ১/৭৩; তাবয়ীনুল হাকায়েক ১/২৫২; আলবাহরুর রায়েক ১/২৬৮; রদ্দুল মুহতার ১/৪১০ সূত্র- মাসিক আলকাউসার।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ