শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা

প্রেশার কমে যাচ্ছে বুঝার সঙ্গে সঙ্গে যা করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উচ্চ রক্তচাপের কোনো অংশেই কম বিপদের নয় হঠাৎ প্রেশার কমে যাওয়া। প্রেশার অতিরিক্ত নেমে গেলে মস্তিষ্ক, কিডনি ও হৃদপিণ্ডে সঠিকভাবে রক্ত প্রবাহিত হতে পারে না, ফলে ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে। প্রেশার লো হলে মাথা ঘোরানো, ক্লান্তি, অজ্ঞান হয়ে যাওয়া, বমি বমি ভাব, বুক ধড়ফড় করা, অবসাদ, দৃষ্টি ঝাপসা হয়ে আসা ও স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে অসুবিধা দেখা দেয়।

একজন সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ থাকে ১২০/৮০। অন্যদিকে রক্তচাপ যদি ৯০/৬০ বা এর আশপাশে থাকে তাহলে তা লো ব্লাড প্রেশার হিসেবে ধরা হয়।

প্রেশার কমে গেলে ঘরেই দ্রুত যে ব্যবস্থা নিতে হবে জেনে নিন:

এক. কিসমিস পানিতে ভিজিয়ে সেই পানি পান করুন

দুই. এক গ্লাস পানিতে আধা চা চামচ লবণ মিশিয়ে পান করুন
তিন. দিনে দু’বার দুধ চিনি ছাড়া কফি ব্লাড প্রেশার বাড়াতে সাহায্য করে
চার. সকালে খালি পেটে সামান্য মধু মিশিয়ে এক গ্লাস গাজরের জুস খান
পাঁচ. কয়েকটি কাঠবাদাম সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। সকালে এটির খোসা ছাড়িয়ে এক গ্লাস দুধের সঙ্গে ব্লেন্ড করে পান করুন
ছয়. এক কাপ পানিতে এক টেবিল চামচ যষ্টিমধু দিয়ে পান করুন

সাত. এক কাপ স্ট্রং কফি খেতে পারেন। স্ট্রং কফি, হট চকলেটসহ যেকোনো ক্যাফেইন সমৃদ্ধ পানীয় দ্রুত ব্লাড প্রেশার বাড়ায়।
আট. ঘরোয়া এসব পদ্ধতি অনুসরণ করার আগে প্রেশার মেপে দেখে নেবেন। অনেক সময় প্রেশার বাড়ার এবং কমার লক্ষণগুলো একই রকম হয়।
নয়. প্রেশার কম বা বেশি হলে অবহেলা না করে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ