বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

কিছু সহজ পরিবর্তন এনে যেভাবে বাড়িয়ে নেবেন ইন্টারনেট গতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অনেকেই ইন্টারনেটে আশানুরূপ গতি পান না। বিশেষ করে ওয়াইফাই ইন্টারনেটের গতি কম বেশি হয়। এ জন্য রাউটারের অবস্থান এবং সেটিংস গুরুত্বপূর্ণ।

রাউটার কেবল সীমিত দূরত্বের মধ্যে সিগনাল বা সংকেত পাঠায়। এর গতি অনেক কিছুর জন্যই বাধা পায়। দেয়াল বা আসবাবপত্র তার মধ্যে অন্যতম। মাইক্রোফোন ও ব্লুটুথ স্পিকারের মতো অন্যান্য ডিভাইস থেকে আসা রেডিও তরঙ্গ সিগন্যালকে ডিসটার্ব বা বিরক্ত করে। তাই রাউটারটি বাড়ির মাঝখানে বা যেখানে আপনি ইন্টারনেট ব্যবহার করেন সেখানে বসানো উচিত।

কিছু রাউটারের বডির ভিতরে অ্যানটেনা থাকে। যদিও কিছু রাউটারের বাইরে থাকে অ্যানটেনা। যা অ্যাডজাস্ট করা যায়। একাধিক তলায় বা ফ্লোরে ওয়াইফাই সিগন্যাল পাঠাতে হরিজোনটাল বা অনুভূমিকভাবে অ্যানটেনা সেট করুন। এর মাধ্যমে সিগন্যাল ওপরে ও নিচে সহজেই যেতে পারবে। একবার সমস্যা দেখা দিলে ডিভাইসগুলো বন্ধ করুন ও পুনরায় চালু করুন। রাউটার, মডেম বন্ধ করুন ও তা আবার চালু করুন। প্রতিটি ডিভাইসের বিরতি প্রয়োজন হয়। তাই ওয়াইফাইয়ের সঙ্গে যুক্ত যে কোনো ডিভাইস বন্ধ করুন ও ফের তা চালু করুন।

মডেম আপনার হোম নেটওয়ার্ক ও আইএসপির মধ্যে প্রাপ্ত ইন্টারনেট সিগন্যালকে ডিস্ট্রিবিউশন করে। ইন্টারনেটের গতি কম থাকলে মডেমটি ফের সেট করুন। বাড়ির মাঝখানে ওয়াইফাই রাখা হলেও অনেক সময় নেটওয়ার্ক সমস্যা দেখা দেয়। সমস্যাটি কাটিয়ে উঠতে এটিতে একটি ডিভাইস যুক্ত করতে হবে। যার মাধ্যমে আপনি নেটওয়ার্ক সমস্যার সমাধান করতে পারবেন। রাউটার ও ডেড জোনের মধ্যে একটি ওয়াইফাইয়ের বুস্টার রাখুন। পাওয়ার লাইন এক্সটেন্ডার কিটও এই ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ