বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

যশোরে কাশ্মীরি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যশোরে আদ-দ্বীন মেডিকেল কলেজের হোস্টেলের পঞ্চম তলার বাথরুম থেকে সীমা জোহরা (২১) নামের এক ভারতের জম্বু কাশ্মীরের ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে খবর পেয়ে চাচড়া ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।

এ সময় জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস তাকে মৃত ঘোষণা করেন।

সীমা জোহরা ভারতের জম্বু কাশ্মীরের বথগ্রাম জেলার যাবারপুরের গোলাম মোহাম্মাদের মেয়ে।

যশোর আদ-দীন সখিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার কামাল উদ্দিন জানান, বুধবার ভোরে হাউস কিপার মর্জিনা ঘটনাটি আমাকে জানান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে এসে রুমের দরজা ভেঙে সীমা জোহরাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। তখন জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, সীমা বাথরুমের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ময়নাতদন্ত শেষে ভারতীয় হাইকমিশনার অনুমতি দিলে লাশ হস্তান্তর করা হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ