বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

তিতাস এলাকায় টানা দশদিন গ্যাস সংকট থাকবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তিতাস গ্যাস অর্ন্তভুক্ত এলাকায় ২১ জানুয়ারি পর্যন্ত টানা দশদিন গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। কারিগরি কারণে এই সংকট বলে উল্লেখ করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ বুধবার (১২ জানুয়ারি) প্রতিমন্ত্রী তার ফেসবুক পেজে এমন পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন ‘কারিগরি কারণে ১২ থেকে ২১ জানুয়ারি ২০২২ পর্যন্ত তিতাস গ্যাস অর্ন্তগত এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে’।

সবচেয়ে পুরনো এবং বৃহৎ বিতরণ সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। রাষ্ট্রীয় এই বিতরণ কোম্পানিটি বৃহত্তর ঢাকা ও বৃহত্তর ময়মনসিংহ এলাকায় বিতরণের দায়িত্বে রয়েছে। কোম্পানিটির বর্তমানে গ্রাহক সংখ্যা ২৮ লাখ ৭৪ হাজার ৮৪৮জন। এর যাত্রা শুরু হয় ১৯৬৪ সালের ২১ নভেম্বর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ