মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নােয়াখালী-লক্ষ্মীপুর জমইয়্যাতের উদ্যোগে ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে বার্ষিক শিক্ষক সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: জমইয়্যাতুল মাদারিসিল কাওমিয়্যাহ নােয়াখালী-লক্ষ্মীপুর-এর উদ্যোগে বার্ষিক শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বৃহত্তর নোয়াখালীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মাইজদী আলআমীন মাদরাসায় আগামী ১৯ জানুয়ারি বুধবার সকাল ১০টা থেকে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

এতে উপস্থিত থাকবেন দারুল উলুম হােছাইনিয়া ওলামা বাজার,  ফেনীর মুহতামিম ও শায়খুল হাদীস, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা নুরুল ইসলাম আদীব। বেফাকুল মাদারিসিল কওমিয়্যাহ বাংলাদেশ-এর প্রধান প্রশিক্ষক, উস্তাযুল আসাতিযা মাওলানা শিব্বির আহমদ। ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরার মহাপরিচালক মুফতী আরশাদ রাহমানীসহ দেশবরণ্যে ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।

এদিকে, জমইয়্যাতুল মাদারিসিল কাওমিয়্যাহ নােয়াখালী-লক্ষ্মীপুর-এর সভাপতি মাওলানা মােঃ শফী উল্লাহ ও সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আজীজুল্লাহ (নওয়াব) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উক্ত তারিখে জমইয়্যাতভুক্ত মাদরাসাসমূহ বন্ধ রেখে সকল মুহতামিম ও আসাতিযায়ে কিরামগণকে যথাসময়ে সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাব অনুরােধ করা হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ