সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

কুরআন ছুঁয়ে শপথ গ্রহণ করলেন নিউইর্য়ের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলওম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমেরিকার নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং প্রথম মুসলমান কাউন্সিলওম্যান হিসেবে শপথ নিয়েছেন শাহানা হানিফ।

তিনি (২৮ ডিসেম্বর) সোমবার পবিত্র কোরআন ছুঁয়ে শপথ গ্রহণ করেন।

এর আগে ২ নভেম্বরের নির্বাচনে কাউন্সিল ডিস্ট্রিক্ট-৩৯ (পার্ক স্লোপ, কেনসিঙটন এবং সেন্ট্রাল ব্রুকলিন) থেকে ডেমক্র্যাটিক পার্টি থেকে নির্বাচনে বিজয়ী হন সমাজকর্মী শাহানা হানিফ।

জানা যায়, নিউইয়র্ক সিটিতে ৭ লাখ ৬৯ হাজার মুসলমান বাস করেন। তারপরও এর আগে এখান থেকে সিটি কাউন্সিল নির্বাচনে কোনো মুসলিম জয়ী হতে পারেননি। প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ নির্বাচিত হয়েছেন। সিটি কাউন্সিলের অধিকাংশ সদস্যই নারী এবং স্পিকারও হচ্ছেন একজন নারী। আগামী ৫ জানুয়ারি বসবে প্রথম অধিবেশন, সেদিনই ভিন্ন এক আমেজে আবর্তিত হবে নিউইয়র্ক সিটি কাউন্সিল।

এদিকে, করোনাভাইরাসের কারণে একেবারেই সীমিত আকারে টাইমস স্কোয়ারে ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে নিউইয়র্ক সিটির ১১০তম মেয়র হিসেবে শপথ নেবেন এরিক এডামস। তিনি নিউইয়র্ক সিটির ইতিহাসে দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র হিসেবে শপথ নিবেন। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ