বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

সাতসকালে পিকআপ-অটোরিকশা সংঘ‌র্ষ: শিশুসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টাঙ্গাই‌লের মধুপু‌রে পিকআপ ও সিএন‌জিচালিত অটোরিকশার মু‌খোমু‌খি সংঘ‌র্ষে শিশুসহ তিনজন নিহত হ‌য়েছেন। শুক্রবার সকাল ৭টার দি‌কে মধুরপুর-জামালপুর আঞ্চ‌লিক মহাসড়‌কের মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রুপালি ফি‌লিং স্টেশ‌নের কা‌ছে এ দুর্ঘটনা ঘ‌টে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহত পুরুষের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলায় এবং শিশু ও নারীর বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জে বলে জানিয়েছে পুলিশ।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক কামাল বলেন, মধুপুরগামী পিকআপ ভ্যানের সঙ্গে জামালপুরগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশু ও তার মাসহ তিনজন নিহত হন।

দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করে থানায় আনা হয়েছে। এছাড়া নিহতদের পরিচয় শনাক্তে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান ওসি তারিক কামাল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ