সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

ভারতের হারিয়ানায় খনিধসে নিহত ৪, নিখোঁজ ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হারিয়ানা রাজ্যের ভিওয়ানি জেলার খনি এলাকায় ভূমিধসে অন্তত চারজন নিহত এবং ১২ শ্রমিক নিখোঁজ হয়েছেন। বেশ কয়েকজন মাটির নিচে চাপা পড়ে আছেন বলেও খবর পাওয়া গেছে। ভিওয়ানি জেলার তোশাম ব্লকের দাদাম খনি অঞ্চলে শনিবার এ ঘটনা ঘটে। খবর দ্যা ইকোনোমিক টাইমসের।

এ সময় খনির কাজে ব্যবহৃত প্রায় এক ডজন যানবাহনও ধসের নিচে চাপা পড়েছে। ইতোমধ্যেই উদ্ধারের কাজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত তিন জনকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, খনি এলাকায় পাহাড়ের একটি বড় অংশে ফাটলের কারণে এ ভূমিধস হয়েছে।

উদ্ধার অভিযান তদারকি করতে ঘটনাস্থলে যান হারিয়ানার কৃষিমন্ত্রী জেপি দালাল। তবে এখন পর্যন্ত পাহাড়ে ধস নামার কারণ জানা যায়নি।

উল্লেখ্য, পরিবেশ দূষণের কারণে ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ওই এলাকায় খনির কাজের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল।গত বৃহস্পতিবারই সেই নিষেধাজ্ঞা উঠেছে। এর পর শুক্রবার থেকেই দাদাম খনি এলাকা এবং খানক পাহাড়িতে ফের লাগামছাড়া ভাবে শুরু হয় কাজ। এর জেরেই শনিবার এই দুর্ঘটনা ঘটে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ