মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার তারিখ ও ফি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৫ তম কেন্দ্রীয় পরীক্ষা ও ফি জমাদানের তারিখ ঘোষণা করা হয়েছে।

বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বেফাকের কিতাব বিভাগের পরীক্ষা শুরু হবে ৯ মার্চ (৫ শাবান) বুধবার থেকে। শুক্রবারসহ মোট আট দিনে পরীক্ষা শেষ হবে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

এছাড়া তাফসীরুল কুরআন ও ইলমুত তাজবীদ ওয়াল কিরাআত-এর পরীক্ষা ১১ মার্চ শুরু হবে। নাজেরার পরীক্ষা শুরু হবে ১১ মার্চ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চাঁদের তারিখে অমিল হলে পরীক্ষা শুরুর তারিখ ৯ মার্চ চূড়ান্ত বলে বিবেচিত হবে।

প্রত্যেক জামাতের ফি-এর বিবরণ:

No description available.

ফি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জুমাদাল উখরা এবং বিলম্বের ক্ষেত্রে শতকরা ১০% হারে বিলম্ব ফিসহ ৩০ জুমাদাল উখরা পর্যন্ত ফি জমা দেয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পরীক্ষার ফি জমা দেওয়ার ফরম জুমাদাল উখরার প্রথম সপ্তাহের শেষ দিকে প্রত্যেক কেন্দ্রে বিতরণ শুরু হবে। ৭ জুমাদাল উখরা থেকে প্রত্যেক মাদ্রাসা নিজ নিজ কেন্দ্রে যোগাযোগ করে ফরম সংগ্রহ করার কথা বলা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ