বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

বিশ্বে করোনায় আক্রান্ত আরও ১১ লাখ ৮৭ হাজার ১২৫ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিশ্বের বিভিন্ন দেশে তাণ্ডব চালাচ্ছে। এ ভাইরাসের সংক্রমণ রোধে নেওয়া হয়েছে জরুরি পদক্ষেপ, বাড়ানো হচ্ছে টিকাকরণের হার। তবুও গত কয়েক দিন বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত অনেক বেড়ে গেছে। মৃতের সংখ্যাও বাড়ছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৩ হাজার ৮৭৫ জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৮৭ হাজার ১২৫ জন।

এর আগে শনিবার (১ জানুয়ারি) বিশ্বে মারা গিয়েছিল আরও ৫ হাজার ৬২০ জন। অন্যদিকে আক্রান্ত হয়েছিলেন ১৬ লাখ ৩১ হাজার ২৯৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৮৯ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৫৬ হাজার ৯৬২ জনে। আর সুস্থ হয়েছেন ২৫ কোটি ৪১ লাখ ৪৮ হাজার ৪৭০ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ৫১৯ জন। মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৪৭ হাজার ১৬২ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৮ লাখ ৮৭ হাজার ৯৮৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৮১ হাজার ৫১৯ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২২ লাখ ৯১ হাজার ৫০৭ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১৯ হাজার ১৩৯ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ