বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’ জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তের গভীর শোক পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা বহাল: দেওনা পীর

ফিলিস্তিনি যুবকের হাতে জার্মান তরুণীর ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সদ্য বিদায়ী বছরের শেষ দিন শুক্রবার ইসলাম গ্রহণ করেছেন জার্মান এক তরুণী। ফিলিস্তিনি এক যুবকের মাধ্যমে বার্লিনের একটি মসজিদে ইসলাম গ্রহণ করেন তিনি।

গতকাল শনিবার আলজাজিরা জানায়, মোহাম্মদ তিমরাজ নামের ফিলিস্তিনি যুবকই তরুণীটিকে ইসলামের দিকে আহ্বান জানায়। ইসলাম সম্পর্কে তার সাথে ব্যাপক আলাপ-আলোচনার পর তরুণীটি মুসলিম ওয়ার আহগ্রহ প্রকাশ করেন।

মোহাম্মদ তিমরাজ ফেসবুকের একটি পোস্টে লিখেন, বছরের সমাপ্তি এর চেয়ে ভালো আর কি হতে পারে? আলহামদুলিল্লাহ! এক আল্লাহর প্রতি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাকে এক বান্দির ইসলাম গ্রহণের মাধ্যম বানালেন। একইসাথে তাকে এ কাজে যারা সহায়তা করেছেন ফিলিস্তিনি যুবকটি তাদের প্রতিও শুকরিয়া জানিয়েছেন।

তরুণীর ইসলাম গ্রহণের একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করেছেন মোহাম্মদ তিমরাজ। সেখানে তাকে জার্মান ও আরবি ভাষায় কালিমায়ে শাহাদাত পাঠরত দেখা গেছে।

তরুণীর ইসলাম গ্রহণ উপলক্ষে তাকে ফিলিস্তিনের ঐতিহ্যবাহী পোশাক কেফিয়্যাহ (কালো ডোরাযুক্ত সাদা রুমাল) ও বেশকিছু জিনিসপত্র উপহার দেন মোহাম্মদ তিমরিজ এবং মসজিদে উপস্থিত সবার মধ্যে মিষ্টান্ন বিতরণ করেন। সূত্র: আলজাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ