সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

পাকিস্তানে ‘থার্টি ফাস্ট নাইট’ উদযাপনের সময় নিহত ১, আহত ১৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের করাচি শহরের বিভিন্ন স্থানে ইংরেজি নববর্ষ উদযাপনের সময় উড়ো ফায়ারে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮ জন। রোববার দ্য ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং এসব ঘটনার তদন্ত চলছে।

এক বিবৃতিতে জানা যায়, জিন্নাহ স্নাতকোত্তর মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ১১ বছরের আলী রাজার মৃত্যু হয়েছে। সে উত্তর করাচির একটি উড়ো ফায়ারে আহত হয়।

পুলিশ জানিয়েছিল, নববর্ষের আগে করাচিতে উড়ো ফায়ারের বিরুদ্ধে ব্যবস্থাসহ নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। আকাশে উড়ো ফায়ারের ঘটনা পর্যবেক্ষণের জন্য একটি তদন্ত দল গঠন করেছে পুলিশ। বিবৃতিতে তারা নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছিল।

তাছাড়া একদিন আগে পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশনও নতুন বছর উদযাপনের আগে উড়ো ফায়ারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপে সরকারের কাছে আহ্বান জানিয়েছিল।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ