সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

পাকিস্তানকে বিক্রি করবেন না: পিএমএল-এন নেতা আসিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের জাতীয় পরিষদে উত্থাপিত ‘ক্ষুদ্র বাজেটের’ সমালোচনা করেছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা খাজা আসিফ।

তিনি বলেছেন, ‘পাকিস্তানকে বিক্রি করবেন না। দেশের কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) হাতে চলে যাচ্ছে।’ দেশটির সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্দেশে বিরোধী দলীয় এই নেতা বলেন, ‘পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ আইএমএফ-কে দিচ্ছেন। পাকিস্তানের জনগণের প্রতি সদয় হোন। তিন বছর ধরে মানুষকে লুটের সুযোগ করে দিয়েছেন।’

গত বৃহস্পতিবার জাতীয় পরিষদে ‘দ্য ফাইন্যান্স (সাপ্লিমেনটারি) বিল-২০২১ বা ‘ক্ষুদ্র বাজেট’ উত্থাপন করেন অর্থমন্ত্রী সৈকত তারিন। এ সময় প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা করে এসব কথা বলেন আসিফ। বিরোধী দলীয় নেতারা বিলের ব্যাপক সমালোচনা করেন।

আইএমএফ থেকে ৬ বিলিয়ন ডলারের ‘এক্সটেন্ডেড ফান্ড’ সুবিধার ষষ্ঠ পর্যালোচনা নিশ্চিতে এই বিলের অনুমোদন প্রয়োজন। বিল অনুযায়ী, বিভিন্ন সেক্টরের ওপর কর বাড়ানো হবে।

বিল অনুযায়ী, মোবাইলের ওপর এককভাবে ১৭ শতাংশ কর, আমদানিকৃত ইলেক্ট্রনিক যানবহনের ওপর ১৭ শতাংশ কর, ডেইরি পণ্যের ওপর ১০ থেকে ১৭ শতাংশ কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বিলে চিনি ও অন্যান্য সেক্টরে কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ