সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

দেশে একনায়কতন্ত্র চলছে: জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গণতন্ত্র না থাকায় দেশে একনায়কতন্ত্র চলছে। এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

জাতীয় পার্টির এই নেতা বলেন, দেশের অবস্থা ভালো নেই। মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না। নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে।

স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিতে চাইলে সরকারের লোকজন জোর করে বসিয়ে দিচ্ছে। জি এম কাদের বলেন, সরকার জিডিপি বাড়ার গল্প শোনায় অথচ দেশের মানুষ অর্থকষ্টে আছে। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, আগামি জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি ৩শ’ আসনে নির্বাচন করার যোগ্যতা রাখে।

এরআগেও জিএম কাদের দেশে আর সুশাসন নেই বলে অভিযোগ করেছিলেন। গত ডিসেম্বরে গাজীপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, সাংবিধানিকভাবেই দেশে একনায়কতন্ত্র চলছে।

তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের শাসনকালে গণতন্ত্র মুক্তি পাক বলে দেশের মানুষ স্লোগান দিতে পেরেছে। দেশের মানুষ এখন কি স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগান দিতে পারে? এ থেকেই বোঝা যায় দেশের মানুষ কতটা গণতন্ত্র উপভোগ করতে পারছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ