সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

রাজধানীতে নিজ বাসা থেকে গীতিকারের ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিজ বাসা থেকে  মেহবুবুল হাসান রাসেল নামে এক গীতিকারের  ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন লিচু বাগান এলাকার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি রাসেল ও’নীল নামে বিনোদন জগতে পরিচিত ছিলেন। তার বয়স হয়েছিল ৪৭।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক মো. সাইদুর রহমান।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতের খাবার শেষ করে নিজ কক্ষে যান রাসেল। দরজা ভেতর থেকে লাগানো দেখে রাত সাড়ে ১১টার দিকে পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকি করেন। দরজা না খোলায় পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ গিয়ে দেখে সিলিংফ্যানের ঝুলছেন রাসেল। পরে লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে। আত্মহত্যায় প্ররোচনা আছে কিনা সেটিও খতিয়ে দেওয়া হচ্ছে।

এসআই সাইদুরের ভাষ্য— তদন্তের পর এর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ