সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

এবার গুলিস্তানে ডিভাইডারে উঠে গেল বাস, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর গুলিস্তান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস রোড ডিভাইডারের ওপর উঠে গেছে। এতে রোড ডিভাইডার ভেঙে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু'জন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে গুলিস্তান সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহতদের নাম সুকুর মাহমুদ (৫৮) ও তুষার (২৫)।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল ইসলাম বলেন, শ্রাবণ পরিবহনের একটি বাস পল্টনে পুলিশ বক্সের পাশে রোড ডিভাইডারে তুলে দেয়। এতে কয়েকজন আহত হলেও গুরুতর আহত হয় দুজন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে প্রথমে সুকুর মাহমুদ ও পরে চিকিৎসাধীন অবস্থায় তুষার নামে আরও এক যুবক নিহত হয়।

তিনি আরও বলেন, নিহত সুকুর মাহমুদের পরিচয় পাওয়া গেছে। তিনি আমেরিকা প্রবাসী। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার ভূইঘর এলাকায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ