সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

৫০ লক্ষাধিক টাকা আত্মসাৎ, ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাকরি দেয়ার নামে বিভিন্ন জনের কাছ থেকে ৫০ লক্ষাধিক টাকা নিয়ে আত্মসাৎ করার অভিযোগে জনতা ব্যাংক কর্মকর্তা রেজওয়ানুল ইসলামকে (৫০) গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির আল আহসান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃত রেজওয়ানুল ইসলাম জনতা ব্যাংক কুড়িগ্রাম কর্পোরেট শাখায় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বগুড়া শহরের নিশিন্দারা উপশহরে এমিকাস বিল্ডিংয়ে পরিবার নিয়ে বসবাস করতেন।

কুড়িগ্রাম থেকে গ্রেফতারের পর ২৯ ডিসেম্বর রাতে তাকে বগুড়া সদর থানায় নিয়ে আসা হয়। তার নামে বগুড়া সদর থানায় প্রতারণা মামলায় ৪টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

এসআই জাকির আল আহসান বলেন, রেজওয়ানুল ইসলাম ১৫-২০ জন বেকার যু্বকের কাছ থেকে চাকরি দেয়ার নামে ৫০ লক্ষাধিক টাকা আত্মসাৎ করেন। এরপর তিনি বগুড়া থেকে বদলী হয়ে বিভিন্ন স্থানে চাকরি করতে থাকেন। তার নামে বেশ কয়েকটি মামলা রয়েছে।

এরমধ্যে ৪টি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ