সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী গার্মেন্টস শিল্পের সংকট নিরসনে সরকারের দৃশ্যমান উদ্যোগ দাবি আল্লামা ইকবালের জীবন ও চিন্তার বর্ণাঢ্য অধ্যায় রাশি বিশ্বাস করার বিষয়ে ইসলামের বিধান ১৯ ডিসেম্বর ঢাকায় ইসলামী ঐক্যজোটের জাতীয় কনভেনশন মদিনার তাবলিগের শীর্ষ মুরব্বি শেখ গাসসানের ইন্তেকাল পশ্চিমা নারীবাদের প্রভাব থেকে প্রজন্মকে রক্ষায় আহ্বান পীর সাহেব চরমোনাইয়ের

ময়মনসিংহে করোনার 'বুস্টার ডোজ' প্রদান শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে বুধবার (২৯ডিসেম্বর) থেকে করোনার বুস্টার ডোজ প্রদান শুরু হয়েছে। ষাটোর্ধ্ব ব্যক্তিদের মধ্যে যারা কমপক্ষে ছয় মাস আগে করোনা টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন, তাদেরকে এসএমএস প্রাপ্তি সাপেক্ষে সিটি কর্পোরেশনের ইপিআই সেবা কেন্দ্রে এ টিকা প্রদান করা হচ্ছে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মুহা. ইকরামুল হক টিটু বলেন, করোনা টিকাদানের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বুস্টার ডোজ শুরু করতে পারছি- এটা মাননীয় প্রধানমন্ত্রীর সফল এবং দূরদর্শী নেতৃত্বের কারনেই সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন শুরু থেকেই সফলভাবে করোনা টিকাদান কার্যক্রম পরিচালনা করে আসছে। নিয়মিত টিকাদান সুষ্ঠুভাবে পরিচালনার পাশাপাশি গণটিকা কার্যক্রমে ময়মনসিংহ সিটি কর্পোরেশন শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করেছে। বুস্টার ডোজ প্রদান কার্যক্রমও সফলভাবে বাস্তবায়ন করবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

বুধবার এ টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ। তিনি জানান, প্রাথমিকভাবে প্রতিদিন ৬০০ জনকে বুস্টার ডোজের টিকা প্রদান করা হচ্ছে। মসিকের ইপিআই কেন্দ্রে আজ (বুধবার) বিএমএ ময়মনিসিংহ শাখার সভাপতি অধ্যাপক মতিউর রহমান ভূইয়া সহ ষাটোর্ধ্ব নাগরিকগণ অত্যন্ত স্বাচ্ছন্দের সাথে বুস্টার ডোজ গ্রহণ করেছেন।

এছাড়াও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কোভিড ১৯ এর ৩য় ডোজ বা বুস্টার ডোজের এসএমএস পেলে টিকা নেওয়ার সময় টিকাকার্ড সাথে নিয়ে আসার জন্য সকলকে অনুরোধ জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ