সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী গার্মেন্টস শিল্পের সংকট নিরসনে সরকারের দৃশ্যমান উদ্যোগ দাবি আল্লামা ইকবালের জীবন ও চিন্তার বর্ণাঢ্য অধ্যায় রাশি বিশ্বাস করার বিষয়ে ইসলামের বিধান ১৯ ডিসেম্বর ঢাকায় ইসলামী ঐক্যজোটের জাতীয় কনভেনশন মদিনার তাবলিগের শীর্ষ মুরব্বি শেখ গাসসানের ইন্তেকাল পশ্চিমা নারীবাদের প্রভাব থেকে প্রজন্মকে রক্ষায় আহ্বান পীর সাহেব চরমোনাইয়ের

বিএনপি-যুবলীগ সমাবেশ: ফেনীতে ১৪৪ ধারা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফেনী শহরের ওয়াপদা মাঠে বিএনপি-যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে আজ বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।

জেলা প্রশাসক বলেন, উক্ত স্থানে মঙ্গলবার বিএনপির সমাবেশ করার কথা ছিল। অনিবার্যকারণ বশত তা স্থগিত করা হয়। বুধবার একই স্থানে সমাবেশ করতে বিএনপির আবেদনটি পুলিশ বিভাগে পাঠানো হয়। কিন্তু প্রয়োজনীয় তথ্য না পাওয়ায় বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। অন্যদিকে জেলা যুবলীগ উক্ত স্থানে কর্মীসমাবেশের জন্য অনুমতি চায়। একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় পরিস্থিতি স্থিতিশীল রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ