সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

দুদকের পাঠানো অর্ধেক অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি মাউশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুর্নীতি দমন কমিশন ১৮৪টি অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে বললেও অর্ধেক অভিযোগের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।

অভিযোগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় মাউশি অধিদপ্তরের মহাপরিচালককে দুদকের প্রধান কার্যালয়ে ডেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে। বলা হয়েছে, ফেব্রুয়ারির মধ্যে অভিযোগুলোর বিষয়ে ব্যবস্থা নিতে। মাউশি প্রতিশ্রুতি দিয়েছে, দ্রুত ব্যবস্থা নিয়ে তারা দুদককে জানাবে।

পরীক্ষা ও ভর্তিতে অতিরিক্ত ফি আদায়, এমপিওভুক্তকরণ, নিয়োগ ও বদলি বাণিজ্যসহ বিস্তর অভিযোগ রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে।

জনবল সংকটের কারণে সব অভিযোগের বিরুদ্ধে দুদক ব্যবস্থাও নিতে পারে না। আবার এখতিয়ারে না থাকায় কিছু অভিযোগের বিষয়ে দুদক ব্যবস্থাও নিতে পারে না। গত তিন বছরে সুনির্দিষ্ট ১৮৪টি অভিযোগের বিষয়ে অধিদপ্তরকে বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছিল।

এসব বিষয়ে অধিদপ্তর কী ব্যবস্থা নিয়েছে তা জানতে প্রতিষ্ঠানটির মহাপরিচালককে দুদকে হাজির হতে নোটিশ দেয়া হয়। বুধবার ডিজিসহ প্রতিষ্ঠানটির ছয় কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ে আসেন। দুই ঘণ্টা শুনানি শেষে দুদক সচিব জানান, অর্ধেক অভিযোগের বিরুদ্ধে মাউশি কোনো ব্যবস্থাই না নেয়ায় দুই মাস সময় বেঁধে দিয়েছে সংস্থাটি।

দুর্নীতি দমন কমিশনের সচিব ডক্টর মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, আমরা তাদেরকে যে ১৮৪টি অভিযোগ দিয়েছি সেগুলো নিয়েই আলাপ-আলোচনা করেছি। মাউশির একজন ফোকাল পয়েন্ট থাকবে, যার কাছে আমাদের অভিযোগগুলো যাবে। প্রাথমিকভাবে তিনি মহাপরিচালকের নির্দেশে সেগুলো পর্যালোচনা করে আমাদের জানাবেন।

অধিদপ্তরের মহাপরিচালক দাবি করেন, দুর্নীতি বন্ধে তারা তৎপর। মাউশি'র মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক বলেন, আমাদের কাছে অভিযোগ এসেছে এবং তার বিরুদ্ধে আমরা তদন্ত করেনি এমন কেউ নেই আমাদের দপ্তরে। যেগুলোর এখনো সমাধান হয়নি সেগুলোর বিষয়ে আমাদেরকে ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে আমরা সেগুলো পর্যালোচনা করে দুদকে পাঠাব।

দুদক সচিব জানান, পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি দপ্তরের কর্তাদেরও ডাকা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ