সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

চুয়াডাঙ্গায় ঘরে ঢুকে বিজিবির সোর্সকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামে নিজ ঘরে দুর্বৃত্তদের গুলিতে বিজিবির সোর্স হযরত আলী (৫৬) নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত হযরত আলী দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত রহিছ উদ্দিনের ছেলে।

নিহতের ছেলে তৌফিক হোসেন বলেন, রাত পৌনে একটার দিকে বিকট শব্দে আমার ঘুম ভাঙে। পরে পাশের কক্ষে আমার বাবার গোঙানির আওয়াজ শুনতে পাই। সেখানে গিয়ে দেখি বাবার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। পরে দ্রুত বাবাকে উদ্ধার করে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নিয়ে আসি। রাত পৌনে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

তৌফিক আরও জানান, হযরত আলী বিজিবি’র সোর্স হিসেবে কাজ করতেন।

সেই সূত্র ধরেই সীমান্ত এলাকায় চোরাকারবারিরা তার বাবাকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন জানান, নিহতের মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবীর জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত হযরত আলী বিজিবির সোর্স হিসাবে কাজ করতেন। তবে কে বা কারা তাকে হত্যা করেছে পুলিশ তা তদন্ত করছে। অভিযুক্তদের দ্রুত আটক করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ