সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী গার্মেন্টস শিল্পের সংকট নিরসনে সরকারের দৃশ্যমান উদ্যোগ দাবি আল্লামা ইকবালের জীবন ও চিন্তার বর্ণাঢ্য অধ্যায় রাশি বিশ্বাস করার বিষয়ে ইসলামের বিধান ১৯ ডিসেম্বর ঢাকায় ইসলামী ঐক্যজোটের জাতীয় কনভেনশন মদিনার তাবলিগের শীর্ষ মুরব্বি শেখ গাসসানের ইন্তেকাল পশ্চিমা নারীবাদের প্রভাব থেকে প্রজন্মকে রক্ষায় আহ্বান পীর সাহেব চরমোনাইয়ের

হাতপাখার চেয়ারম্যান প্রার্থীকে অপহরণে ইসলামী আন্দোলন ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের হাতপাখার চেয়ারম্যান প্রার্থী মোঃ হাবিবুর রহমান খোকনকে অপহরণ করে নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, সরকারদলীয় দস্যুরা সারাদেশে হাতপাখার চেয়ারম্যান প্রার্থীদের ওপর জুলুম নির্যাতন এবং অপহরণের মত ঘটনা ঘটিয়ে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার জঘন্য খেলায় মেতে উঠেছে।

আজ মঙ্গলবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মজিলসে আমেলার এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, তারই ধারাবাহিকতায় গতকাল ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নে হাতপাখার চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান খোকনকে রাতে অপহরণ করে শারীরিক নির্যাতনের মাধ্যমে প্রাণনাশের চেষ্টা করে। পরবর্তীতে তাকে অচেতন অবস্থায় গভীর রাতে স্থানীয় চর দিঘিরপাড় সংলগ্ন রাস্তা থেকে এলাকাবাসী উদ্ধার করে।

সভায় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, আলহাজ্ব আমিনুল ইসলাম, সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা খলিলুর রহমান, জিএম রুহুল আমিন, মুফতি হেমায়েতুল্লাহ, মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা এবিএম জাকারিয়া প্রমুখ।

সভায় দেশের রাজনৈতিক পরিস্থিতি ও চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করে নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকারদলীয় দস্যুরা যেভাবে হাতপাখার প্রার্থীদের অপহরণ ও নির্যাতন করছে তা নির্বাচনী ব্যবস্থাকেই ধ্বংস করে দিচ্ছে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে।

সভায় বলা হয়, মহামান্য প্রেসিডেন্টের চলমান সংলাপ বিষয়ে আগামী ২রা জানুয়ারী ২০২২ সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ