সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী গার্মেন্টস শিল্পের সংকট নিরসনে সরকারের দৃশ্যমান উদ্যোগ দাবি আল্লামা ইকবালের জীবন ও চিন্তার বর্ণাঢ্য অধ্যায় রাশি বিশ্বাস করার বিষয়ে ইসলামের বিধান ১৯ ডিসেম্বর ঢাকায় ইসলামী ঐক্যজোটের জাতীয় কনভেনশন মদিনার তাবলিগের শীর্ষ মুরব্বি শেখ গাসসানের ইন্তেকাল পশ্চিমা নারীবাদের প্রভাব থেকে প্রজন্মকে রক্ষায় আহ্বান পীর সাহেব চরমোনাইয়ের

বেফাকের পরিদর্শক মাওলানা আতীকুর রহমানের বাবার ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদরাসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র পরিদর্শক মাওলানা আতীকুর রহমানের বাবা আব্দুল হেকিম ভুইয়া (৭৪) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত ৭.৪৫ মিনিটের দিকে হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন।

গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তারাইল থানায় দড়িজাহাঙ্গীপুর তিনি বসবাস করতেন। তিনি কৃষিকাজের পাশাপাশি দাওয়াতে তাবলিগের মেহনতে নিজের জীবন অতিবাহিত করেছেন।

মাওলানা আতীকুর রহমান আওয়ার ইসলামকে জানান, তার বাবা অনেক দিন ধরে শ্বাস কষ্টজনিত রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে চার ছেলে, পাঁচ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

বুধবার (২৯ ডিসেম্বর) কিশোরগঞ্জের তারাইল থানায় দড়িজাহাঙ্গীপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মাগফেরাত কামনা করেছেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক, জামিয়াতুস সালাম মদিনাবাগ মাদরাসার মুহতামিম মুফতি হুমায়ুন আইয়ুব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ